IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> আফগানিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ

আফগানিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের একটি মসজিদে ফের শুক্রবারের জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের সিন গড় জেলার একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে ওই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জুমার নামাজের সময় সিন গড় জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন হতাহতও হয়েছে।

এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার বিষয়টি স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

নানগারহরে ২০১৫ সালে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর ওই প্রদেশে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার পেছনে আইএসের হাত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।

এছাড়া তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর দেশটির সংখ্যালঘু শিয়া মসজিদে জুমার নামাজ চলাকাল দুই দফায় পৃথক হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31