IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে প্রকাশ্যে খুন

সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে প্রকাশ্যে খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী এলাকায় এক বৃদ্ধকে ডেকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে খুন করা হয়েছে। তার নাম আনোয়ার সাহিদ (৭২)। গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি অবসরে গিয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরি মারে। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আনোয়ার সাহিদের বাসা মিরপুর থানা এলাকার কল্যাণপুরে। কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন।

পরিদর্শক বলেন, আমাদের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা হত্যাকারীকে চিহ্নিত করা যায়নি। ঘটনার পর থেকে পুলিশ মাঠে কাজ করছে।

শ্যামলীর হানিফ পরিবহণের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলি। এই গলিটি রিং রোডের সঙ্গে মিরপুর (কল্যাণপুর) সড়ককে যুক্ত করেছে। হলিল্যান্ড গলির একটি বাসার নিরাপত্তাকর্মী মো. বাদশা মিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় ওই হত্যাকাণ্ড ঘটে। চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি রিকশা চালকেরা ভিড় করছে। রক্তাক্ত লোকটি রাস্তায় পড়ে আছে। রাস্তার ওপরেই একটি ছুরি পড়েছিল।

পুলিশ জানিয়েছে, যেখানে লাশ পড়েছিল পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক লোক পকেটে হাত ঢুকিয়ে ৩-৪ মিনিট ধরে গলিতে ঘোরাঘুরি করছিল। শ্যামলী রিং রোডের দিক থেকে ওই বৃদ্ধ গলিতে ঢোকার পর লোকটি সামনের দিক থেকে এসে মুহূর্তের মধ্যে পকেট থেকে ছুরি বের করে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ওই বৃদ্ধের ভুঁড়ি বেরিয়ে যায়। আনোয়ার সহিদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের দশমাইল এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news