IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> টপ নিউজ >> নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া?

নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া?

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১৪ নভেম্বর দুবাইয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া শিরোপা নির্ধারণীর লড়াইয়ে নামবে। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে নিউজিল্যান্ড এই প্রথম হলেও ২০১৫ সাল থেকে এই নিয়ে আইসিসি বিশ্বকাপের চার আসরে ফাইনালে উঠলো নিউজিল্যান্ড।

অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০১০ সালের পর প্রথম ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। ফাইনাল হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে।

নিউজিল্যান্ডের এর আগে সেরা পারফরম্যান্স দু’ বার সেমিফাইনালে ওঠা। ২০০৭ এবং ২০১৬ সালে তারা শেষ চারে উঠেছিল। ২০০৯, ২০১০, ২০১২ সালে গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু তারপর আর এগোতে পারেনি। ২০১৪ সালে প্রথম রাউন্ডেই ছিটকে যায় ব্ল্যাক ক্যাপসরা। অপরদিকে, ২০১০ সালে ফাইনাল বাদে ২০০৭ এবং ২০১২ সালে দু’ বার সেমিফাইনালে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২০০৯ সালে তারা প্রথম রাউন্ডেই ছিটকে যায়। সেটিই অস্ট্রেলিয়ার সবথেকে খারাপ পারফরম্যান্স। ২০১৪ এবং ২০১৬ সালে সুপার ১০ রাউন্ড থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

সমীকরণের দিকে চোখ দিলে দেখা যায়, টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৬০ বার, ওডিআই ১৩৭ বার, টি-টোয়েন্ট ১৪ বার।

টেস্টে অস্ট্রেলিয়া জয় পেছে ৩৪টি, নিউজিল্যান্ড ৮টি, ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৯২টি নিউজিল্যান্ড ৩৯টি, টি-টোয়েন্টি অস্ট্রেলিয়া ৯টি এবং নিউজিল্যান্ড ৫টি।

আইসিসি আয়োজিত ওয়ানডে সংস্করণে অস্ট্রেলিয়া পাঁচবার বিশ্ব চাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ড এখনো ওয়ানডে সংস্করণে কাপ জেতেনি।

আইসিসি আয়োজিত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখন পর্যন্ত সাতটি আসর আয়োজিত হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচটি দেশ। দুবার আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে ট্রফি ঘরে তুলেছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এবার মুখোমুখি নিউজিল্যান্ড খেলছে প্রথম ফাইনাল। অন্যদিকে দ্বিতীয়বার ফাইনালে উঠে এই ফরম্যাটের শিরোপা ঘোচানোর লক্ষ্যে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের সঙ্গে জয়ের সমীকরণে নিঃসন্দেহে বুড়ো দল খ্যাত অস্ট্রেলিয়া এগিয়ে। বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের জয়রথ থামিয়ে ফিঞ্চরা এখন ফাইনালে। এবার কি তাহলে ইতিহাস গড়তে চলেছেন অজিরা, নাকি ২০১০ সালের পুনরাবৃত্তি করবে তারা? নাকি পরিসংখ্যান আর অভিজ্ঞতার ঝুলিকে বুড়ো আঙুল দেখিয়ে কিউইরা নিয়ে নেবেন তাদের ওয়ানডে বিশ্বকাপ খোয়ানোর প্রতিশোধ? সবটাই শুধু প্রশ্ন। উত্তর পেতে করতে হবে অপেক্ষা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31