ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ সদরে লিমন হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশু সন্তানের গোপন অঙ্গ কেটে হত্যা করেছে শিশুটির মা লিপি খাতুন। ছেলেকে হত্যার পর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টাও করেছেন তিনি।
শুক্রবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের ইমরুল কায়েসের ছেলে।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে সন্তানের গোপন অঙ্গ কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা লিপি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির মাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


