ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের বাচ্চু ডাক্তার স্টেডিয়াম এলাকায় মাদকসেবন করার দায়ে ২০ মাদকসেবীকে আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার দুপুরে জেলা শহরের রেহাইচর এলাকার ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকে গ্যালারীর নিচের ফাঁকা স্থানে এ অভিযান চালানো হয়।
আটককৃত মাদক সেবকরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া কাজীপাড়ার আতা (৪০), একই ইউনিয়নের হালদারপাড়ার ছনু মিয়া (৫০), একই গ্রামের আলিম ইসলাম (৩০), আবুল কামাল (৫০), শ্রী গনেশ হলদার (২২), শ্রী গোবিন্দ হলদার (২৮), লক্ষীপুর চিংকী পাড়ার মেহেরুল (৬০), বিশ্বাসপাড়ার আলী (২৩), লক্ষীপুর মাষ্টারপাড়ার শাকিব (১৯), চাঁদলাই মহারাজপুর ইউনিয়নের চকটোলার আবু বক্কর সিদ্দিক (৩৩), বালুবাগান গ্রামের নয়ন আলী (২৭), বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুরের সেলিম (৪০), ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের শামীম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর রেলবাগানপাড়ার সুমন (৩৭), বামনডাঙ্গার মিলন (৩০), জিয়ানগর মহল্লার বাবলু (৩৪), চুনারী পাড়ার সুমন আলী (৪০), দূর্গাপুর মহল্লার আঃ রহিম (৪০), প্রান্তিকপাড়ার জহুরল ইসলাম ঝড়ু (৪৫), মসজিদপাড়া মহল্লার হাদি (২৪) ও চাঁদলাই মহল্লার মিনহাজ (৪০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী’র নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকের গ্যালারীর নিচের ফাঁকা স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ২১ জনকে আটক করে।


