IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় পুকুরের মাছ লুট, বাধা দেয়ায় পিটিয়ে জখম

সিংড়ায় পুকুরের মাছ লুট, বাধা দেয়ায় পিটিয়ে জখম

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় পুকুরের মাছ লুট করতে বাধা দেয়ায় দুই অংশীদারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে অপর অংশীদারের বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূলহোতা জাহিদ হাসানসহ ৬ জনকে আসামী করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী নূর নবী।

অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার শেরকোল লৈইলার বিলে দীর্ঘদিন ধরে ৫টি পুকুর চাষ করে আসছিলেন আগপাড়া শেরকোলের জাহিদ হাসান, কলম ইউনিয়নের হরিনা গ্রামের নূর নবী ও তাঁর শ্যালক পৌর শহরের গোডাউনপাড়ার আলেপ হোসেন। ৫টি পুকুরে প্রায় ৩৫ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেন নূর নবী ও আলেপ হোসেন কিন্তু স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় মাত্র দেড় লক্ষ টাকা বিনিয়োগ করে সমান অংশীদার হোন জাহিদ হাসান। গত ২৬শে আগষ্টসহ ২দিন গভীর রাতে পুকুরের মাছ লুট হয়।

পরবর্তীতে গত বুধবার (১০ শে নভেম্বর) রাতে নূর নবী জানতে পারে কে বা কাহারা তাঁর পুকুরের মাছ লুট করছে। বিষয়টি জানার পরে রাত্রি সাড়ে ১১টায় পুকুরে উপস্থিত হয়ে দেখে তাঁর পুকুরের অংশীদার জাহিদ হাসান, তাঁর ভাই হালিমসহ বেশ কয়েকজন পুকুরের মাছ লুট করছে। মাছ লুট করতে বাধা দেয়ায় নূর নবীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং তাঁর ছেলে নুরে আলম সিদ্দিকী ও শ্যালক আলেপকে পিটিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভূক্তভোগী নূর নবী বলেন, আমরা তিনজন যৌথভাবে পুকুরে মাছ চাষ করি। কিন্তু আমাদের অংশীদার জাহিদ হাসান এর আগে দুইবার মাছ লুট করে। তৃতীয় বার লুটে বাধা দেয়ায় আমাদেরকে পিটিয়ে জখম করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

আনোয়ার হোসেন ও শ্রী সোহাগ নামের দুজন জেলে জানায়, জাহিদ হাসান নামের এক ব্যক্তি আমাদেরকে তাঁর পুকুরের মাছ ধরার জন্য বলে। আমরা তিনবার তিনটি পুকুরের মাছ ধরেছি। তৃতীয়বার রাতে মাছ ধরার সময় জানতে পারি জাহিদ হাসান একা পুকুরের মালিক না, আরও দুজন অংশীদার আছে।

অভিযুক্ত জাহিদ হাসান বলেন, আমি তাঁদের সাথে একটি পুকুরের অংশীদার। বাঁকিগুলো আমি একা চাষ করি। সেগুলোতে মাছ ধরেছি। নূর নবীকে পিটিয়ে জখম করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তারাই আমাকে এবং আমার ভাইকে মারপিট করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী (বিপিএম) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31