IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের

রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া এবং চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনার ব্যাপারে দেশটির সঙ্গে চুক্তি হয়েছে। এ বিষয়ে কাতারভিত্তিক আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওই দুই দেশের সঙ্গে চুক্তি হয়েছে।

তিনি বলেন, ইরানের বিমান বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের ব্যাপারে মস্কোর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তার দেশের অস্ত্র রফতানি ও অন্য দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে।

একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তুপে পরিণত হবে। জেনারেল হাতামি বলেন, তার দেশ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের উপর দিয়ে আর্মেনিয়ায় রুশ অস্ত্র বহন করার গুজব জোরালোভাবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক কূটনৈতিক উপায়ে নাগোরনো-কারাবাখ সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে তেহরান আশা করে।

এক প্রশ্নের জবাবে জেনারেল হাতামি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো অবস্থায়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। কেউ যেন তেহরানের কাছ থেকে এমন কিছু আশা না করে।

এদিকে গত রোববার ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ ইরানে অস্ত্র বিক্রি করলে বা ইরান থেকে অস্ত্র কিনলে ওয়াশিংটন সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

পম্পেও দাবি করেন, ইরানের কাছে প্রচলিত সমরাস্ত্র বিক্রি কিংবা তেহরানের কাছ থেকে অস্ত্র কেনা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের শামিল।

জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানান। ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা উঠে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31