IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> কনডম টেস্টারের গল্পে বলিউড সিনেমা

কনডম টেস্টারের গল্পে বলিউড সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : কনডম টেস্টারের গল্পে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা, নাম ‘ছত্রিওয়ালি’। আর এই ছবিতে কনডম পরীক্ষকের ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাকুল প্রীত সিং। কিছুদিন আগেই ভারতের লক্ষ্ণৌয়ে শুরু হয়েছে ছবিটির শুটিং। রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় এটি পরিচালনা করছেন তেজস দেওস্কর।

গতকাল শনিবার প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক। ইনস্টাগ্রামে সেই ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘মৌসুম ছাড়াও যেকোনো সময় বৃষ্টি হতে পারে, আপনার ছাতা প্রস্তুত রাখুন।’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকুল বলেন, ‘আমি একই সঙ্গে ভীষণ রোমাঞ্চিত এবং উচ্ছ্বসিত। আমার মতে, কিছু কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলার দরকার আছে। জ্ঞান দিচ্ছি না, বলছি, হালকা মেজাজে আলোচনা করা ভালো। ঠিক এই কারণেই এই চরিত্রটি আমার এত পছন্দ হয়েছে।’

পরিচালক তেজস বলেন, ‘আমাদের ছবিটি সামাজিক-পারিবারিক বিনোদনমূলক ছবি, যার লক্ষ্য কনডমের ব্যবহারকে কলঙ্কমুক্ত করা এবং আমরা সত্যিই উচ্ছ্বসিত যে ছবিটি শুটিং ফ্লোরে গেছে। রাকুল তার প্রতিটি চরিত্রে সতেজতা নিয়ে হাজির হয় এবং এ রকম একটি সংবেদনশীল, চিন্তা ও প্ররোচনামূলক বিষয়ের ছবি দেখতে বসলে দর্শকেরা অবশ্যই কমেডির রোলার-কোস্টার রাইড উপভোগ করবেন।’

বিনোদনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সংস্কার ভেঙে এগিয়ে যেতে ভূমিকা রাখছে বলিউডের বেশ কিছু সিনেমা যেমন- প্যাডম্যান, টয়লেট এক প্রেম কথা ছবিগুলো। এবারে সেই তালিকায় যুক্ত হলো ‘ছত্রিওয়ালি’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31