IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> আইন-আদালত >> পুলিশ সদস্য হত্যায় যুবকের যাবজ্জীবন

পুলিশ সদস্য হত্যায় যুবকের যাবজ্জীবন

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হাবিলদার মো. ইদ্রিস মিয়া হত্যা মামলায় মো. জাকের হোসেন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকের হোসেন নোয়াখালীর হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। তিনি জানান, পুলিশ হত্যা মামলায় জাকের হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলায় আদালতে আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও অন্য সাতজনকে খালাস দিয়েছেন আদালত। এদের মধ্যে চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ লাইনের হাবিলদার মো.ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিন দিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে তিনি ছিনতাইকারী চক্রের কবলে পড়েন।

২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মো.ইদ্রিস মিয়ার মরদেহ চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিসিক এলাকার গাছতলা রোড থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন। মো.জাকের হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news