IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> ‘সোহানা’ চরিত্রে পরিমনি

‘সোহানা’ চরিত্রে পরিমনি

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রিতীলতার মত চরিত্রের পর এবার ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরীমনিকে। সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’-এ এমন চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্ট লুক। এতে পরীমনির পাশাপাশি রোশান এবং মোশাররফ করিমকেও দেখা যায়।

ফার্স্ট লুকে দেখা যায়, ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ’র নিজের লেখা উপন্যাস ‘পেইজ নাম্বার ৪৪’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও করেছেন তিনি।

তিনি জানান, সাভার থেকে শুরু হয়েছিল ‘মুখোশ’ সিনেমার কাজ। এরপর সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশন সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। ডাবিং, সম্পাদনাসহ সব কাজ শেষ হয়েছে।

মুক্তি প্রসঙ্গে ইফতেখার শুভ বলেন, “আমরা বইমেলার সময়টা ধরতে চাই। এইচএসসি পরীক্ষাও তখন শেষ হয়ে যাবে। আমার প্রথম সিনেমা, প্রথম সন্তানের মতো। অনুভূতি বলে বোঝাতে পারব না। আমরা আরেকটি পোস্টার মুক্তি দিব। ১ জানুয়ারি ট্রেলার প্রকাশের পরিকল্পনা আছে।”

‘মুখোশ’ সিনেমার ক্যামেরার সামনে এবং পেছনের শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশও করেছেন শুভ।

“যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ হয়েছে। দিনটি আবেগের ছিল আমার জন্য। প্রথম সিনেমা, অনুভূতি অন্যরকম ছিল। সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না।”

এদিকে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ সিনেমার কাজ। ডিসেম্বরে অংশ নেবেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার চিত্রায়ণে। এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অন্তরালে’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31