IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে স্কুল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠিতে স্কুল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় স্কুল ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম.এস সুনাম এন্টার প্রাইজের বিরুদ্ধে প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দাখিল করেছে স্কুলের জমিদাতা, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য শাহিন খান।

উপজেলার ১ নং চেচরি রামপুর ইউনিয়নে অবস্থিত ৯৭ নং দক্ষিণ চেচরি এ এফ হোসেনিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ভবন নির্মান কাজে এই অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথেই শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন হলে মান উন্নয়নের চলমান বরাদ্দ থেকে ভবন নির্মাণ কাজ চলমান।

অভিযোগ পত্রে আরও উল্লেখ করেন, নির্মাণ কাজে ভবনটির স্কিমে কলামে ১০টি রড দেওয়ার কথা থাকলেও সেখানে ৬টি রড দেয়া হয়েছে। নিচে রড না দিয়ে উপরে খন্ড খন্ড রড ব্যাবহার করে ১০টি রড দেখানো হয়েছে। এছাড়াও একদম নিম্নমানের ইট, বালু দিয়ে ভবন নির্মাণ কাজ করা হচ্ছে যাতে ভবনটি ঝুকির মধ্যে থেকে যায়। এবং যেকোনো মুহুর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনা করতে পারে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঠিকাদার যেভাবে কাজ করছে তা আমাদের ঝুকির মধ্যে থাকতে হবে সবসময়। এরই মধ্যে অভিভাবকদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে যাতে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কমে যেতে পারে। এই নির্মাণাধীন ভবন পূনরায় সঠিক স্কিমে নির্মাণের দাবি জানাচ্ছি।

এম.এম.এস সুনাম এন্টার প্রাইজের প্রোপাইটর আনোয়ার হোসেন জানান, কাজটি আমার প্রতিষ্টানের নামে থাকলেও এই কাজ আমি করাই না। কাজটি করাচ্ছে স্থানীয় ঠিকাদার সুইন ও নুরুল হক। কাজে যদি এমন ধরনের অনিয়ম করে তাহলে ভবনটি ভেঙ্গে পূনরায় নির্মান করে দেয়া হবে।

কাঠালিয়া উপজেলা প্রকৌশলী জগরুল ফারুক জানান, আমরা বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ভবনটি ভেঙে পূনরায় নির্মাণ করার ব্যাবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, আমরা বিদ্যালয় ভবন নির্মানে অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31