IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> খেলা >> টপ নিউজ >> ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪ সাল থেকে পরবর্তী আট বছরের জন্য বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। যাতে দেখা যাচ্ছে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকের মর্যাদা পেয়েছে ভারত এবং বাংলাদেশ।

২০১১ সালের পর ২০ বছর বিরতি দিয়ে আবারও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। ২০১১ সালে ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হচ্ছে দুটি দেশ, বাংলাদেশ এবং ভারত।

২০২৪ থেকে ২০৩১- এই আট বছরের জন্য আইসিসি বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করে। এই আট বছরে অনুষ্ঠিত হবে আটটি টুর্নামেন্ট। তাতে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনা হয়েছে। ২০১৭ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়নি। ২০২৫ সালে এই ইভেন্টের আয়োজক নির্ধারণ করা হয়েছে পাকিস্তানকে।

২০১৪ সালে এককভাবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তবে, কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, যৌথভাবে কোনো বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ। এককভাবে হলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে বিসিবি।

শেষ পর্যন্ত ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশকে বাছাই করে নিলো আইসিসি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

২০২৩ সাল পর্যন্ত আগে থেকেই সূচি নির্ধারণ করা ছিল আইসিসির। সূচি অনুসারে ২০২২ সালেও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক অস্ট্রেলিয়া। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক ভারত।

তবে আইসিসি ঘোষিত এই আট বছরের সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় হবে, সে সম্পর্কে কোনো দিক-নির্দেশনা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news