IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বেনাপোল সীমান্তে ১২ সোনার বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল সীমান্তে ১২ সোনার বারসহ দুই পাচারকারী আটক

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ লিটন মিয়া (২৮) ও শাহাজান মন্ডল (৩২) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটক লিটন মিয়া বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে ও শাহজাহান মন্ডল একই থানার পুটখালী দক্ষিণপাড়া গ্রামের আলী কদরের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান. খুলনা ২১ ব্যাটালিয়নের পুটখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মটর সাইকেল আটক করা হয়। পরে মটর সাইকেল আরোহী লিটন মিয়া ও শাহজাহান মন্ডল এর দেহ তল্লাশি করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা।

উদ্ধারকৃত সোনার বার, মোটরসাইকেলসহ আসামীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31