IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> খেলা >> টপ নিউজ >> ক্রিকেট থেকে অবসর নিলেন ডিভিলিয়ার্স

ক্রিকেট থেকে অবসর নিলেন ডিভিলিয়ার্স

ধূমকেতু নিউজ ডেস্ক : বাইশ গজে আর দেখা যাবে না তাকে! সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডিভিলিয়ার্স। শুক্রবার ট্যুইট করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার এ কিংবদন্তি ক্রিকেটার।

প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন তার ১৭ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টানলেন। দেশের জার্সিতে ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি) ২২৮টি ওয়ানডে (৯৫৭৭ রান, ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরি) ও ৭৮টি টি-২০ (১৬৭২ রান) খেলেছেন ‘মিস্টার ৩৬০’। ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ট্যুইটারে এবিডি লেখেন, ‘অসাধারণ একটা যাত্রা, কিন্তু আমি সব রকমের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বড় ভাইয়ের সঙ্গে খেলা শুরু করেছিলাম। অত্যন্ত উপভোগ করেছি। সেরকমই ছিল উদ্যেগ। এখন ৩৭ বছর বয়সে দাঁড়িয়া সেই আগুনটা আর উজ্জ্বল ভাবে জ্বলছে না।’

এবিডি সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করে এই বার্তা দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছিলেন অনেক আগেই, তবে বিশ্বজোড়া বিভিন্ন টি-টোয়েন্টি লীগে চলছিল তার ব্যাটের গর্জন। এবারের আইপিএলেও দেখা গিয়েছিল কোহলি ডিভিলিয়ার্স জুটিকে। কিন্তু এবার চিরতরে থেমে গেল সেই ব্যাটের গর্জন, সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
সূত্র : জি২৪

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31