ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে ডাকাত দলের সরদার এসমাইল গাজী (৫০) কে রোববার ভোরে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে ৪ রাউন্ড গুলি ও দেশী অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাউফল থানার এস,আই নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ১০-১২ জন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসমাইল ডাকাত দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। ঘটনার দিন রোববার ২১শে নবেম্বর ভোর রাতে তিনি বাড়িতে আসেন। তার বিরুদ্ধে বাউফল থানা ও পটুয়াখালী কোর্টে ডাকাতি, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এসমাইল ডাকাত গ্রেপ্তার হওয়ায় এলাকার মানুষের মধ্যে সস্তি ফিরে এসেছে। ডাকাত দলের সর্দার মোহাম্মদ ইসমাইল গাজী কেশবপুর গ্রামের মৃত ছায়েদ আলী গাজী ছেলে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আল-মামুন বলেন, ডাকাত ইসমাইল গাজীর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে। রোববার (২১ নভেম্বর ইং) তারিখ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এসমাইল ডাকাতকে গ্রেপ্তার করায় আমি মনে করি বাউফল থানা পুলিশের একটি বিশাল সফলতা।


