IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> কার শয্যাসঙ্গিনী হব, সে ব্যাপারে মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি: আরশি

কার শয্যাসঙ্গিনী হব, সে ব্যাপারে মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি: আরশি

ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিন পর পর নানা ঘটনা নিয়ে বিতর্ক তৈরি করেই যিনি আলোচনায় এসেছেন, তিনি মডেল-অভিনেত্রী আরশি খান। গত দুই-তিন বছরে ছোট পর্দার দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেন তিনি। এরপর ‘বিগ বস’-এর দুই সিজনে অংশ নেওয়ার পর থেকে তাকে সবাই এক নামেই চেনেন। কিন্তু এরচেয়েও বেশি পরিচিতি পেয়েছেন নানারকম মন্তব্য করে। বারবারই নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেটাই যেন তার হাতিয়ার।

সম্প্রতি এক দুর্ঘটনার শিকার হয়েছেন আরশি খান। দিল্লির মালব্য নগরের শিবালিক রোড-এ তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণে বেঁচে গেলেও তিনি বুকে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। গাড়িতে তার এক সহযোগীও ছিলেন। তিনিও আঘাত পেয়েছেন। দু’জনকেই দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
আরশি মুম্বাইয়ের টেলি-জগতের পরিচিত মুখ। মুম্বাইয়ের টেলি-জগতের পরিচিত মুখ হলেও তিনি এ দেশে জন্মাননি। তিনি প্রকৃতপক্ষে আফগানিস্তানের মেয়ে। চার বছর বয়সে আফগানিস্তান থেকে মা-বাবার সঙ্গে ভারতে চলে আসেন । তারপর মধ্যপ্রদেশের ভোপালেই তার বেড়ে ওঠা। মডেলিং এবং তারপর অভিনয়ের দিকে ঝোঁকার আগেই তিনি নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন ভোপাল থেকে। অনেকেই জানেন না, আরশি একজন পেশাদার ফিজিওথেরাপিস্ট।
‘দ্য লাস্ট এম্পেরর’ নামে একটি হিন্দি ছবিতে বলিউডে অভিষেক হয় তার। একটি তামিল ছবিতেও কাজ করেছেন। মুম্বাইয়ে পা রেখে মডেলিং এবং অভিনয় জগতে পা দেওয়ার পর থেকেই বিতর্কে নিজেকে জড়িয়ে নিয়েছেন তিনি।

২০১৫ সালে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করে বিতর্কে জড়ান আরশি। টুইটারে তিনি লিখেছিলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গিনী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালোবাসার।’
এর মাস খানেক পর টুইটে আরও এক বিস্ফোরণ ঘটান আরশি। তিনি দাবি করেন, তার গর্ভে রয়েছে আফ্রিদির সন্তান। তিনি টুইট করেছিলেন, ‘প্রেমিক হিসাবে আফ্রিদি ১০০-তে ১০০ পাবে। বিছানাতেও দারুণ। আর মাত্র ছ’মাস। তার পর আমি আফ্রিদির সন্তানের জন্ম দেব।’ ২০১৬ সালে এই টুইট করেছিলেন তিনি। সন্তানের জন্ম দেওয়ার খবর অবশ্য ২০২১ সালেও প্রকাশিত হয়নি।

বিতর্কই তাকে প্রচারে রেখেছে বরাবর। একবার সালমান খানের জন্য নগ্ন হওয়ার ইচ্ছা প্রকাশ করে নিজের সাহসী ছবি টুইটারে পোস্ট করেছিলেন। তাতে সালমানকে ট্যাগ করে লিখেছিলেন, ‘এটা আমার ডার্লিংয়ের জন্য।’
এরপর ২০১৬ সালে ফের আরও এক বিতর্ক নিয়ে হাজির হন তিনি। দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুণের একটি চারতারা হোটেলের ঘর থেকে আরশিকে গ্রেপ্তার করে পুণে সিটি ক্রাইম ব্র্যাঞ্চ। যদিও আরশির দাবি ছিল, তিনি সম্পূর্ণ নির্দোষ।

তার নাকি সবটাই মিথ্যা, সাজানো। এ রকম অভিযোগ করেছিলেন ভোপালের মডেল-অভিনেত্রী গহনা বশিষ্ট। বয়স থেকে শিক্ষাগত যোগ্যতা, নিজের সম্পর্কে সব কিছুই মিথ্যে বলেছেন আরশি, দাবি করেন তিনি। সেই দাবির সত্যাসত্য অবশ্য জানা যায়নি।

শরীরে ভারত এবং পাকিস্তানের পতাকা একেও বিতর্কে জড়িয়েছেন তিনি। বিকিনির সঙ্গে হিজাব পরে ছবি পোস্ট করেও সমালোচিত হয়েছেন। বিতর্কের সঙ্গে পা মিলিয়ে চলতে পছন্দ করেন আরশি। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তাই বিতর্ককে নিজের সঙ্গী বানিয়ে নিয়েছেন। নেতিবাচক জনপ্রিয়তাকেই যেন তার সাফল্যের সিঁড়ি বানিয়ে নিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31