IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> বিশ্রাম নেবারও সুযোগ নেই ঐশীর

বিশ্রাম নেবারও সুযোগ নেই ঐশীর

ধূমকেতু নিউজ ডেস্ক : সঙ্গীতময় জীবন এবং ডাক্তারী পড়াশুনা শেষে এমবিবিএস’ পাসের পরবর্তী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়টা পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। কিছুদিন আগেই তিনি এমবিবিএস পাস করেছেন। গেলো ২৪ অক্টোবর থেকে তিনি ইন্টারর্নশীপ শুরু করেছেন। যে কারণে তাকে এই মুহুর্তে ভীষণ ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

ঐশী’র ভাষ্যমতে কঠিন একটা সময় পার করছেন তিনি। তবে এই কঠিন সময়ের মধ্যে তিনি নিয়মিত স্টেজ শো’তে অংশ নিচ্ছেন, আবার নিয়মিত টেলিভিশন শো’ গুলোতেও অংশ নিচ্ছেন। সবমিলিয়ে আরাম করে বিশ্রাম নেবারও সুযোগ নেই। এ নিয়ে ঐশী’র অবশ্য কোন আফসোসও নেই। কারণ তিনি এমনই একটা চ্যালেঞ্জিং জীবনই চেয়েছিলেন। তাই ইন্টার্নশিপ করার এই মুহুর্তের ব্যস্ততম জীবনটাকে তিনি দারুণ উপভোগ করছেন।

ঐশী বলেন,‘ আলহামদুলিল্লাহ, আমি এই মুহুর্তে বেশ ভালো আছি, পরম আনন্দে আছি। যদিও সবকিছু ম্যানেজ করে চলাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমি কঠিন এই সময়টার কথা আগেই ভেবে রেখেছিলাম যে এমন কঠিন সময় আমার আসবে, আমাকেই সবকিছু ম্যানেজ করে চলতে হবে। হাসপাতালের ইন্টার্নশিপ’র সময়টা খুব ভালো লাগা নিয়েই দায়িত্ব পালন করছি। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে প্রতিনিয়ত। এমন কঠিন সময়টা আমাকে আরো প্রায় এক বছর পার করতে হবে। আর এর পরপরই ডাক্তার হিসেবে পুরো রেজিস্ট্রেশন দেয়া হবে। তখন আমি আমার মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারবো। ততোদিন ধৈর্য্য ধরেই আমার কাজ করে যেতে হবে। এই সময়টাতে সবার দোয়া চাই, সহযোগিতাও চাই।’
ঐশী জানান, শিগিগরই তিনি মাদারীপুর শিবচরে একটি স্টেজ শো’তে অংশ নিবেন। এছাড়াও আরো বেশকিছু স্টেজ শো রয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় দিবসের ১৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের প্রথম দিন এবং শেষ দিনতো সঙ্গীত পরিবেশন করবেনই ঐশী। এছাড়াও আরো দু’তিনদিন তাকে সঙ্গীত পরিবেশন করতে হতে পারে বলে জানান ঐশী।

এদিকে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার একটি গানে দু’একদিনের মধ্যেই কন্ঠ দিবেন ঐশী। মূলকথা, ঐশী গান নিয়ে আগেও যেমন ব্যস্ত ছিলেন, এমবিবিএস পাস করার পর ইন্টার্নশিপ শুরু হবার পর তার একই ব্যস্ততা রয়ে গেছে। মাঝখান দিয়ে শুধু নিজের মতো করে আরাম করার সময়টুকু আপাতত নেই তার।

উল্লেখ্য গেলো, ১৮ অক্টোবর ঐশী রাজধানীর এম এইচ সমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এমবিবিএস পাস করেছেন ঐশী। মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় প্লে-ব্যাক করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31