IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> বিচ্ছেদ জল্পনা উড়িয়ে নিককে আদুরে বার্তা প্রিয়ঙ্কার

বিচ্ছেদ জল্পনা উড়িয়ে নিককে আদুরে বার্তা প্রিয়ঙ্কার

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘর ভাঙছে নিক-প্রিয়াঙ্কার- এমনই গুঞ্জন আচমকা মাথাচাড়া দেয় সোমবার (২২ নভেম্বর)। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ জল্পনার কড়া জবাব দিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।

তবে তার কারণটাও যে একেবারেই কিছু ছিল না, তা কিন্তু নয়। নিজের ইনস্টাগ্রামের ওয়াল থেকে হঠাৎই স্বামীর পদবি মুছে ফেলেন প্রিয়ঙ্কা। জোনাস সারনেম সরিয়ে দেয়ায় দুশ্চিন্তায় পড়ে প্রিনিক জুটির ভক্তরা।

আসলে, গত কয়েক বছরে আদর্শ তারকা দাম্পতিদের বিচ্ছেদ তো কম দেখেনি নেটপাড়া। তাই অনেকেই ভেবেছিলেন তৃতীয় বিবাহবার্ষিকীর আগেই বোধহয় ঘর ভাঙল এই তারকা জুটির!

তবে সাবেক এই বিশ্ব সুন্দরী তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনায় ইতি টানলেন একটি মাত্র বাক্য দিয়েই। সোমবার গভীর রাতেই ইনস্টাগ্রামে একটি ওয়ার্কআউট ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। সাদাকালো সেই ভিডিওতে দেখা যায়, জিমে ঘাম ঝরাচ্ছেন মার্কিন পপ তারকা। যার ক্যাপশনে লেখা, ‘মনডে মটিভেশন… আসুন, শুরু করা যাক’।

মূলত নিকের ওই ভিডিওর কমেন্ট বক্সেই সেই আদুরে বার্তা দিলেন পিগি চপস। জোনাস ঘরনি লেখেন, ‘উফ গড! ওই বাহুডোরে আমি জাস্ট মরে গেলাম’।

আর দেশি গার্লের এই কমেন্টেই পড়ে যায় লাইকের বন্যা। একইসঙ্গে তাঁর ওই কমেন্ট দেখেই হাঁফ ছেড়ে বাঁচেন তাবৎ অনুরাগীরা।

যদিও প্রিয়ঙ্কার উদ্দেশে অনেকেই প্রশ্ন ছুঁড়েছেন- কেন নিকের পদবি সরিয়ে ফেললেন তিনি? তবে এ নিয়ে কোনও জবাব মেলেনি এখনও।

তবে নিক-প্রিয়ঙ্কার ডিভোর্সের জল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। নিউজ এইটিন-কে তিনি জানান, ‘এটা একদমই বাজে কথা, এইসব গুজব ছড়াবেন না’।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুই মেরুর এই দুই তারকা। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়ঙ্কা জুটির রাজকীয় বিয়ের আসর। আপতত ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’-এর প্রচারে ব্যস্ত প্রিয়ঙ্কা, পাশাপাশি আসন্ন সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিংও সারছেন ভারতীয় এই লাস্যময়ী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31