ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবীতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশে উত্তপ্ত হয়ে উঠেছে খাজুর ইউনিয়ন।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বেলাল উদ্দিনকে দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে উপজেলার কুঞ্জবন বাজারে আওয়ামী লীগসহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাছের আলী মন্ডলের পুত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়।


