IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> প্রবাস >> শেষ হচ্ছে ম্যার্কেল যুগ

শেষ হচ্ছে ম্যার্কেল যুগ

ধূমকেতু নিউজ ডেস্ক : জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাচ্ছেন ওলাফ শলৎস। বুধবার তিনি শরিক দলের নেতাদের সঙ্গে জোট গঠনের একটি চুক্তি প্রকাশ করেছেন। একাধিক ক্ষেত্রে আমূল সংস্কার করতে চায় নতুন সরকার। খবর ডয়চে ভেলের।

চরম গোপনীয়তার বেড়াজালে আলোচনা চালিয়ে নিজস্ব সময়সূচি মেনে জার্মানির তিনটি রাজনৈতিক দল আগামী জোট সরকারের রূপরেখা চূড়ান্ত করেছে। সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী সবুজ দলকে এবার শুধু আনুষ্ঠানিকভাবে কোয়ালিশন চুক্তির অনুমোদন করতে হবে।

তারপর মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করে ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মানির আগামী সরকার কার্যভার গ্রহণ করতে পারবে। আগামী ৬ ডিসেম্বর ফেডারেল জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে শপথ নিতে পারেন তিনি। সেইসঙ্গে আঙ্গেলা ম্যার্কেলের ১৬ বছরের কার্যকালের অবসান ঘটবে। তার রক্ষণশীল ইউনিয়ন শিবিরকে সংসদের বিরোধী আসনে বসতে হবে।

বুধবার ‘ট্রাফিক লাইট কোয়ালিশন’-এর তিন শরিক দলের শীর্ষ নেতারা সাংবাদিকদের সামনে ১৭৭ পাতার কোয়ালিশন চুক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। শলৎস বলেন, ১৯২৪ সালে বার্লিনের পটসডামার প্লাৎস এলাকায় যখন প্রথম ট্রাফিক লাইট বসানো হয়েছিল, অনেকে তখন সেটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আজ নিয়ন্ত্রণ ও সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে ট্রাফিক লাইট অপরিহার্য হয়ে উঠেছে। চ্যান্সেলর হিসেবে তিনি ‘ট্রাফিক লাইট’ জোটের মাধ্যমে জার্মানিতে একই রকম যুগান্তকারী ভূমিকা পালনের আশা প্রকাশ করেন।

একাধিক ক্ষেত্রে আমূল সংস্কারের মাধ্যমে জার্মানির আধুনিকীকরণের উপর জোর দেন তারা। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে কার্বন নির্গমন কমানো, দেশের প্রায় সব ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও নিবিড় সম্পর্কের মতো একাধিক ক্ষেত্রে উচ্চাকাক্সক্ষী লক্ষ্যমাত্রা স্থির করছে এই জোট।

বাড়তি সরকারি ঋণ ছাড়াই এমন অসাধ্যসাধন করতে হবে। তবে সবার আগে জার্মানি তথা ইউরোপের ভয়াবহ করোনা সংকট মোকাবিলার উপর জোর দিতে চায় এ জোট। সরকার গঠনের আগেই সংসদে সংক্রমণ সুরক্ষা আইন সংশোধনী প্রস্তাব অনুমোদন করে এ তিন দল সেই উদ্যোগ শুরু করেছে। সংকটের মোকাবিলা করতে বিশেষজ্ঞ কমিটি গড়ার মতো আরও পদক্ষেপ নিয়ে নতুন সরকার অবিলম্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়।

এখনো জার্মানির নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত না হলেও কিছু নাম উঠে আসছে। শলৎস মন্ত্রিসভায় সমান সংখ্যক নারী ও পুরুষ সদস্যদের স্থান দিতে চান। নির্বাচনে সবুজ দলের চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারকক পররাষ্ট্রমন্ত্রী এবং দলের নেতা রোব্যার্ট হাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী ও ভাইস চ্যান্সেলর হতে পারেন।

এফডিপি দল শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বের উপর ‘অধিকার’ কায়েম করতে সফল হওয়ায় দলের শীর্ষ নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার অর্থমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31