IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> মহাদেবপুরে ৫৫৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মহাদেবপুরে ৫৫৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নির্বাচন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরে ১০ ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার নৌকার মনোনীত ১০জন, বিদ্রোহী, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীসহ ৫৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৩৭৬ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১২৪ জন প্রার্থী সহ ৫৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যানপদে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সদর ইউনিয়নে ৬ জন, সাঈদ হাসান তরফদার শাকিল (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. জাহাঙ্গীর আলম তোতা, জাহাঙ্গীর আলম (হাতপাখা), স্বতন্ত্র কাজী ফেরদৌস, আব্দুল মান্নান চৌধুরী দুলাল ও আককাস আলী। হাতুড় ইউনিয়নে ৭জন, মোশারফ হোসেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, মামুনুর রশিদ (হাতপাখা), স্বতন্ত্র আব্দুল মতিন মন্ডল, বর্তমান চেয়ারম্যান এনামুল হক, জায়েজ উদ্দীন ও আব্দুল মান্নান সরদার।

খাজুর ইউনিয়নে ৭ জন, বেলাল উদ্দীন (নৌকা), বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, ও সদস্য রেজাউল ইসলাম (রব), স্বতন্ত্র আকরামুল, আব্দুল জব্বার মন্ডল, খায়রুল ইসলাম ও মঞ্জুরুল হাসান। চাঁন্দাশ ইউনিয়নে ৮ জন, এস এম নুরুজ্জামান মিলন (নৌকা), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, এম এ সাত্তার, আনোয়ার হোসেন বাবু, আইয়ুব আলী মন্ডল, মাহবুব উল আলম, আলতাফ হোসেন মন্ডল ও মোঃ সুজাউজ্জামান।

রাইগাঁ ইউনিয়নে ৭ জন, আরিফুর রহমান সরদার (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি মনজুর আলম মঞ্জু, শাহিন সিদ্দিক (হাতপাখা), স্বতন্ত্র মোফাখখারুল ইসলাম, মোজাম্মেল হক, মাসুদ পারভেজ ও রেজাউন নবী। এনায়েতপুর ইউনিয়নে ৩ জন, মেহেদী হাসান মিঞা (নৌকা), স্বতন্ত্র সফিউল আজম চৌধুরী ও শামসুজ্জামান বাবু।

সফাপুর ইউনিয়নে ৩ জন, ময়নুল ইসলাম (নৌকা), বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুস সালাম মন্ডল ও স্বতন্ত্র শামসুল আলম বাচ্চু। উত্তরগ্রাম ইউনিয়নে ৭ জন, বজলুর রশিদ (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষকলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান শেখ শাহ্ আলম ফয়সাল, হাফেজ সুমন হোসেন (হাতপাখা), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, গোলাম কিবরিয়া নাইস, নাজিম উদ্দীন মন্ডল ও আবু হাসান।

চেরাগপুর ইউনিয়নে ৬ জন, শিবনাথ মিশ্র শিবু (নৌকা), বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরদার ও উপজেলা আওয়ামী লীগ সদস্য রামপ্রসাদ কুন্ডু এবং স্বতন্ত্র বদিউজ্জামান সবুজ, আমজাদ হোসেন ও হাসান আলী। ভীমপুর ইউনিয়নে ৫ জন, হাসান আলী (নৌকা), মাওলানা আব্দুস সালাম (হাতপাখা), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, ওসমান গনি ও আব্দুল লতিফ।

এ উপজেলায় ২৯ নভেম্বর যাচাই-বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31