IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিশিগানে সহপাঠির গুলিতে তিন শিক্ষার্থীর প্রাণহানী

মিশিগানে সহপাঠির গুলিতে তিন শিক্ষার্থীর প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ‘নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুইজন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। গুলিবিদ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে। বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

যে স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার (৬৫ মাইল) উত্তরে অক্সফোর্ড শহরটি অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দুক হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে।

হামলাকারী ওই শিক্ষার্থী একই স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রিয়জনকে হারিয়ে অকল্পনীয় বেদনার মধ্যে রয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31