IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> রোশান-প্রিয়মনির নতুন জুটি

রোশান-প্রিয়মনির নতুন জুটি

ধূমকেতু নিউজ ডেস্ক : নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক রোশান। এ সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়মনি। মঙ্গলবার এ সিনেমাটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন তারা। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকাদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।

আরটিভির নিজস্ব কার্যালয়ে এ সিনেমাটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, সৈয়দ আশিক রহমান। আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

চিত্রনায়ক রোশান বলেন, ‘এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ। এ ছবিটি দর্শকের কাছে ভিন্নতা নিয়ে আসবে। আর দর্শকও এখন ভালোমানের গল্প দেখতে চান, ভিন্ন কিছু পেতে চান।’

প্রিয়মনি বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই উঠে আসবে এই ছবিতে। এর বেশি কিছু বলতে চাই না। আশা করা যাচ্ছে, অসাধারণ একটি সিনেমা হবে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন।’

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31