IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> আইনি বিয়ে সারলেন ভিকি-ক্যাটরিনা?

আইনি বিয়ে সারলেন ভিকি-ক্যাটরিনা?

ধূমকেতু নিউজ ডেস্ক : ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বি টাউনে চলছে তুমুল আলোচনা, নানান জল্পনাকল্পনা। আদৌ তাদের বিয়ের হচ্ছে, না, নিছকই গুজব, তা নিয়ে ছিল ধোঁয়াশা, সন্দেহ। ভিকি আর ক্যাটের বিয়েকে ঘিরে এক চিঠি ফাঁস হয়েছে। এই চিঠি নিশ্চিত করছে যে ভিকি আর ক্যাটের বিয়ে হচ্ছে। এরইমধ্যে শোনা যাচ্ছে, গতকাল কাগজে কলমে বিয়ে সেরে ফেলেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শুক্রবার ১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে বিয়ে করেছেন ‘ভিক্যাট’। কিন্তু আইনি বিয়ে নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হল শুক্রবারই।

সাংবাদিকদের দৌলতে ক্যাটরিনার দেখা পাওয়া গেল শহরে। জিম সেরে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে কি আইনি বিয়ে হয়নি ক্যাটরিনা-ভিকির? নাকি বিয়ে করে নিয়েছেন এরই মাঝে, এবং কেউ টের পায়নি? উত্তর আসবে না কিন্তু খবর আসবে। এখন কেবল তারই প্রতীক্ষা।

অন্যদিকে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের কিছু ছবি প্রকাশ করেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত বুক করা হয়েছে সেই প্রাসাদ তথা হোটেল। ৪৮টি বিশাল বিশাল ঘর রয়েছে সেখানে। ৭৫৩ বর্গ কিমি থেকে ৩০১৪ বর্গ কিমি-র পরিসরে তৈরি হয়েছে এই হোটেল।

এক রাতের জন্য ফোর্ট স্যুইটের ভাড়া ৮০ হাজারের বেশি। রানি রাজকুমারী স্যুইটের ভাড়া প্রায় ৩ লাখ। জয়পুর বিমানবন্দর থেকে আড়াই ঘণ্টার যাত্রা করে পৌঁছতে হয় এই হোটেলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31