IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> গাজীপুরে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রোববার দিবাগত রাতে প্রেপ্তারের পর সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ছাত্রলীগ নেতা রিপন ময়মনসিংহ জেলার পাগলা থানার গয়েশপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রিপন দীর্ঘদিন যাবত টঙ্গীর মাছিমপুরে নামা বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করছে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক শুভ মন্ডল জানান, জিএমপি পুলিশ কমিশনার স্যারের অপরাধ জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিসি অপরাধ দক্ষিণ স্যার, এডিসি স্যার, এসি স্যারের সুপরিকল্পিত নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শাহ আলম স্যারের তত্ত্বাবধায়নে টঙ্গীর অন্যতম ত্রাস, চাঁদাবাজ রিপন ওরফে হোন্ডা রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। দীর্ঘদিন যাবত দলীয় অনুষ্ঠানের আয়োজনের কথা বলে চাঁদাবাজি ও বিভিন্নভাবে মানুষকে জিম্মি করে আর্থিক সুবিধা ভোগ করছিলেন রিপন। তার বিরুদ্ধে এলাকার স্থানীয় ও বিভিন্ন কারখানায় শ্রমিকদের একাধীক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, রিপন দুই দিনের সময় বেধে দিয়ে গত শনিবার সকালে টঙ্গীর হামিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড এর মহা ব্যবস্থাপক কামাল হোসেন জনির কাছে মুঠোফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে রোববার দুপুরে থানায় রিপনসহ অজ্ঞাত আরো তিনজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন তিনি। ধর্ষণ, ছিনতাই, চুরিসহ রিপনের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।

ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড এর মহা ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, গত বৃহষ্পতিবার কারখানায় একটি কার্ড পাঠায় রিপন। পরে মুঠোফোনে অনুষ্ঠানের কথা বলে রিপন আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এবিষয়ে আমার পরিবার ও প্রতিষ্ঠানের সকলের পরামর্শে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে টঙ্গী পচিম থানায় একটি মামলা দায়ের করেছি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিপনের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড এর মহা ব্যবস্থাপক কামাল হোসেনের করা চাঁদাবাজির মামলাইয় রিপনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news