IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শেখ হাসিনা ছাড়া আ.লীগে কেউ অপরিহার্য নয়’

‘শেখ হাসিনা ছাড়া আ.লীগে কেউ অপরিহার্য নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ছাড়া দলে কেউ অপরিহার্য নয়। দলের কোনো নেতার বিরুদ্ধে অনৈতিকতা বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে আওয়ামী লীগ করার আর সুযোগ থাকবে না উল্লেখ করে

মঙ্গলবার বিকেলে রাজধানীর আইইবি মিলনায়তনে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সংগঠন করি। তাই নীতি-নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা সমাজের প্রতিনিধিত্ব করি। সমাজের প্রতি আমাদের দায় আছে। মানুষ প্রত্যাশা করে, যারা দায়িত্বশীল পদে থাকে তারা ভালো কাজ করবে, ভালো কথা বলবে। কিন্তু আমরা অনেক সময় নৈতিকতার স্খলন দেখি।

হানিফ বলেন, কিছুদিন আগে গাজীপুরের মেয়রকে কিন্তু অব্যাহতি দেয়া হয়েছে। দল থেকেও বহিষ্কার করা হয়েছে। ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে তাকে সরানো হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। এর মধ্য দিয়ে একটি বার্তা পরিষ্কারভাবে দেয়া হচ্ছে, আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা ছাড়া কোনো ব্যক্তি অপরিহার্য নয়। আমি অবাক হয়ে যাই যে একজন দায়িত্বশীল ব্যক্তি এমন নিম্নরুচির কথাবার্তা কীভাবে বলেন! জনগণ এটা শুনতে চায় না।

আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, ডা. মুরাদ হাসান অত্যন্ত নিম্নমানের রুচিহীন কথা বলেছেন। আমি অবাক হয়ে যাই, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কিভাবে এসব বলেন? আমরা যারা দল করি, এরকম রুচিহীন ব্যক্তি যার মধ্যে নিম্নতম রুচিবোধ নেই, অশ্লীল কথা বলে। এরকম ব্যক্তি সাংগঠনিক কোনো দায়িত্বশীল পদে থাকার কোনো সুযোগ নেই, তিনি সেই সুযোগ হারিয়েছেন। সংগঠনের যেই পদে থাকুক না কেন সেই পদ থেকে অপসারণের জন্য আগামী কার্যনির্বাহী সভায় তাকে অপসারণের সুপারিশ করবো।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা নাটক করছেন উল্লেখ করে হানিফ বলেন, প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে কারাবিধির বাইরে গিয়ে খালেদা জিয়াকে নির্বাহী ক্ষমতায় বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন। দণ্ড স্থগিত রেখে তার চিকিৎসার সুযোগ দিয়েছেন। পৃথিবীর কোথাও কয়েদিকে এমন সুযোগ দেয়ার নজির নেই। বিএনপি নেতারা দাবি করছেন তাকে বিদেশে পাঠাতে হবে।

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি আবারো অস্বাভাবিক চিন্তা শুরু করেছে। তারা পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জাতির জনকের কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন, চিকিৎসার সুযোগ দিয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে সশস্ত্র যুদ্ধের মাধয়মে আমরা স্বাধীনতা অজন করেছি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও ষড়যন্ত্র ছিলো। এখনও বাংলদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কাজিম উদ্দিন বলেন, দেশে তিতাসের লাখ লাখ গ্রাহকের অবৈধ সংযোগ রয়েছে। তিতাসে কমকর্তা-কর্মচারীরা অবৈধ সংযোগ দেয়ার সাথে জড়িত নয়। তিতাসকে বাঁচাতে এসব অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। তিতাস বিলীন হওয়ার পথে রয়েছে। তিতাসকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. হারুনুর রশীদ মোল্লাহ, জাতীয় শ্রমিক লীগের কাযকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক সম্পাদক এইচএম মোতালেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news