IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> টপ নিউজ >> যে তিন লোকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না

যে তিন লোকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না

ধূমকেতু নিউজ ডেস্ক : পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মুমিন বান্দার চুড়ান্ত চাওয়া-পাওয়া। অথচ কত ভয়ংকর কথাই না এটি যে, মহান আল্লাহ তিন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব! তারা কারা?

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন তিন শ্রেণির মানুষকে চিহ্নিত করেছেন; যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তারা হলো-

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘একবার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তিন শ্রেণির লোক; যাদের সঙ্গে আল্লাহ তাআলা কেয়ামতের দিন-

১. কথা বলবেন না;

২. তাদের প্রতি (দয়ার) দৃষ্টি দেবেন না;

৩. তাদের (গুনাহ ক্ষমা করে দিয়ে) পাক-পবিত্র করবেন না;

৪ আর তাদের জন্য রয়েছে (নির্ধারিত) কঠিন (আজাব) শাস্তি।

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু এ কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যাদের জন্য (এতো) অধঃপতন ও ধ্বংস; তারা কারা?

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন; (তারা হলো)-

১. যে লোক পরনের কাপড় টাখনুর (পায়ের গিরার) নিচে পরে;

২. যে দান (সাদকাহ) করে খোঁটা দেয়;

৩. যে লোক নিজের মাল বেশি চালু (ব্যবসা) করার চেষ্টায় মিথ্যা কসম করে।’ (মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, দারেমি, তারগিব, মিশকাত)

হাদিসটি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। উল্লেখিত তিনটি কাজই মানুষের মধ্যে রয়েছে। এমন অনেকেই আছেন যারা ইচ্ছা করে টাখনুর নিচে কাপড় পরে, দান-সাদকাহ করে খোঁটা দেয় এবং ব্যবসা-বাণিজ্যে অহরহ মিথ্যা কসম করে।

হাদিসের বর্ণনা অনুযায়ী এসব লোকদের জন্য উল্লেখিত ভয়ংকর ৪টি অবস্থা বিরাজ করবে। তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না; তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না; গুনাহ থেকেও তাদের পবিত্র করবেন না এমনকি তাদের জন্য রয়েছে নির্ধারিত কঠোর শাস্তি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে কাপড় না পরা; দান সাদকা করে খোঁটা দেওয়া থেকে বিরত থাকা; ব্যবসা-বাণিজ্যে অযথা মিথ্যা কসম না করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। উল্লেখিত তিনটি কাজ থেকে নিজেদের বিরত রাখার তাওফিক দান করুন। ভয়ংকর পরিস্থিতি থেকে হেফাজত করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31