ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, সুরিটোলার চারতলা ভবনের দুই তলায় জুতার গোডাউন। সেখানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news