IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> বিনোদন >> শর্তে মেনেই ক্যাটের নৈশভোজে যেতে পারবেন সালমান

শর্তে মেনেই ক্যাটের নৈশভোজে যেতে পারবেন সালমান

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ধুম ধাম করে বিয়ে মাত্র শেষ হলো। এর মাঝেই খবর এল বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বড়সড় নৈশভোজের কথা ভাবছেন ভিক্যাট।

বলিউড সংবাদমাধ্যমের খবর ওমিক্রনের কথা মাথায় রেখেই যাবতীয় বিধি নিষেধ মেনেই এই নৈশ ভোজের আয়োজন করছেন নবদম্পতি। ২০ ডিসেম্বর আড্ডা-খানাপিনার আসর বসবে মুম্বাইয়ের বিখ্যাত হোটেলে।

ডিসেম্বরের কুড়িতেই কেন এই অনুষ্ঠান? শোনা যাচ্ছে ক্যাটরিনার বাড়িতে এমনিতেই বড়দিনের উদযাপনে ধুমধাম হয়। বিয়ের পরে প্রথম বড়দিন ভিকি ক্যাটরিনা যাতে একত্রে বাড়িতেই পালন করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

ইতিমধ্যেই অমিতাভ বচ্চন থেকে সালমান খান, রণবীর কাপুর, শাহরুখ খান— সকলের কাছে আমন্ত্রণ পত্র চলে গিয়েছে। যাতে তারা ওই দিনের উৎসবে সামিল হতে পারেন, অন্য আর কোনও কাজ না রাখেন, সে জন্যই আগেভাগে নিমন্ত্রণ।

তবে এর মধ্যেই ওমিক্রনের কথা মাথায় রেখে একটি নির্দেশ জারি করতে বাধ্য হয়েছেন ভিক্যাট। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে তবেই এই নৈশভোজে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন তারা।

গত ৯ ডিসেম্বর রাজস্থানে নিরাপত্তার ঘেরাটোপে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরেই অনুষ্ঠানের হরেক মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ছুটি শেষে এ বার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফেরার পালা।

বলি পাড়ার খবর, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ছবি করছেন ক্যাটরিনা। মাঝ পথে আটকে থাকা সেই কাজ ফের শুরুর পরিকল্পনা তার। ফুরসৎ নেই ভিকিরও। ছুটি শেষ হতেই ক্যাটরিনার মতো তিনিও ফিরবেন কাজে। প্রযোজক দীনেশ বিজনের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা। কাজে যোগ দেওয়ার আগেই ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য তাই বিয়ে পরবর্তী নৈশ ভোজ সেরে ফেলতে চান বলিউডের নবতম তারকা-দম্পতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31