IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে ১৪টি ইউপি নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জে ১৪টি ইউপি নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ ও ৭২২ সদস্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন। প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

প্রতীক হাতে পাবার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নেমে পড়েছেন ভোটের প্রচারে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুবুল কবির জানান, আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৪টি ইউনিয়নের স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এছাড়া, সাধারণ সদস্য পদে ৫৪৯ জন প্রার্থী ও সংরক্ষিত সদস্য পদে ১৭৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

তবে, সাধারণ সদস্য পদে ২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি আরও জানান, সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে বৈধ ৭৮৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন।

যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যদিকে, গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ ও সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31