IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘যুবকদের উদ্যোগ বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে’

‘যুবকদের উদ্যোগ বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের যুবকদের উদ্যোগ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম গতিশীল শক্তি। আজকের যুবকরা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের প্রস্তুত করবে। এর ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলবে।’

প্রধানমন্ত্রী সোমবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন।

বঙ্গবন্ধুর দৌহিত্র্য ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ১৫টি যুব সংগঠনের কাছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।

আজকের যুবকরা সোনার বাংলা গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে এবং জাতিকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে যাবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “যুবকদের মেধা ও জ্ঞান ব্যবহার করে আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। গত ১২ বছরে বাংলাদেশের যে অর্জন তা হঠাৎ করে হয়নি। এটি সম্ভব হয়েছে আমাদের সরকারের নীতি ও কর্মসূচির কারণে।”

তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যুবক বয়স থেকেই শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।”

শেখ হাসিনা বলেন, “স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যুবকদের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।”

তিনি সমকালীন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসর প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।
সূত্র : বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news