IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘মেজর জিয়া ও আকরাম দেশে নেই’

‘মেজর জিয়া ও আকরাম দেশে নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী বলে পরিচিত সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন দেশে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা বিদেশে কোথাও গা ঢাকা দিয়েছে বলে মনে করেন মন্ত্রী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন। এর আগে উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী।

২০১৫ সালে একুশে বইমেলা চলাকালে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মেজর জিয়া ও আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার এই ঘোষণা আসার পরদিন আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। ওই সময় আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। দেশের নিরাপত্তায় যারা আছে তারা জঙ্গিদের সব কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিজিৎ হত্যায় বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন বাংলাদেশে নেই, তাদেরকে খোঁজা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অনুষ্ঠানে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির হোসেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news