IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘আগামীকালের’ মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিতে পারে ইসরাইল!

‘আগামীকালের’ মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিতে পারে ইসরাইল!


ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পরমাণু স্থাপনায় ‘আগামীকালের’ মধ্যেই হামলা চালানোর সক্ষমতা ইসরাইলের আছে বলে বুধবার দেশটির নতুন বিমানবাহিনীর প্রধান জানিয়েছেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী বছরের এপ্রিল থেকে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার। ইসরাইলের সংবাদপত্র ইয়েদিওত আহরোনোটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজন হলে ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় আগামীকালের মধ্যেই সফলভাবে হামলা চালাতে পারবে। আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে, এবং আমার কাঁধ ইতোমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে।

তিনি জোর দিয়ে বলেন যে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিতে পারবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিধর দেশগুলোর চুক্তি ফের চালু করা হবে কী না তা নিয়ে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র অবশ্য অনেক আগে থেকেই বলে আসছে যে, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন ‘প্ল্যান বি’ এর দিকে অগ্রসর হবে। তবে ‘প্ল্যান বি’ এর ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে, ওয়াশিংটনের অন্যতম মিত্র ইসরাইল অবশ্য বরাবরই ইরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতির ব্যাপারে ঘোষণা দিয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31