IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধুনটে কৃষক হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা

ধুনটে কৃষক হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় হাফিজার রহমান নামে (৭০) নামে এক কৃষককে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে নিহত কৃষকের ছেলে রাঙ্গা মিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চাপড়া গ্রামের কৃষক হাফিজার রহমানের ক্রয়কৃত ৫০ শতক জমি নিয়ে পাশ্ববর্তী হটিয়ারপাড়া গ্রামের শাহীন ফকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই বিরোধের জের ধরে গত ৭ ডিসেম্বর কৃষক হাফিজুর রহমান বাদী হয়ে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গত ১২ ডিসেম্বর আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ ডিসেম্বর শাহীন ফকির ও তার লোকজন জোরপূর্বক ওই কৃষক হাফিজার রহমানের জমি দখলের চেষ্টা করে এবং তাকে মারধর করে। এতে কৃষক হাফিজুর রহমান নিরুপায় হয়ে গত ২৪ ডিসেম্বর ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আর এতেই ক্ষিপ্ত হয়ে পরদিন ২৫ ডিসেম্বর প্রতিপক্ষ শাহীন ফকির ও তার লোকজন ওই কৃষক হাফিজার রহমানের জমি দখল করতে যান। তখন বৃদ্ধ হাফিজুর রহমান তাদেরকে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে আবারও বেদম পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ডিসেম্বর রাতে কৃষক হাফিজার রহমান মারা যান।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রতিপক্ষের হামলায় আহত কৃষক হাফিজার রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় নিহত কৃষকের ছেলে বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31