IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবি অধ্যাপক ফারুক হোসাইন স্মরণে সমাজকর্ম বিভাগের শোকসভা

রাবি অধ্যাপক ফারুক হোসাইন স্মরণে সমাজকর্ম বিভাগের শোকসভা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফারুক হোসাইনের স্মরণে শোকসভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম সমিতি।

মঙ্গলবার দুপুর ২ টায় মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবনের সমাজকর্ম বিভাগের ১৫৬ নং গ্যালারিতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে অধ্যাপক ফারুক হোসাইনকে নিয়ে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতি চারণ শেষে বিভাগের সহযোগী অধ্যাপক জামিরুল ইসলামের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. কবির উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল করিম, সাবেক সভাপতি অধ্যাপক ড. এমাজ উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, ড. আশরাফুজ্জামান, ড. সৈয়দা আফরিনা মামুন, ড. কবির উদ্দিন হায়দার, ড. রবিউল ইসলাম, ড. শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং সাঈদ আখতার।

একই সময়ে ভার্চ্যুয়ালি স্মৃতিচারণ করেন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নুরুল ইসলাম ও ড. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন

সভায় বক্তারা অধ্যাপক ফারুক হোসাইনের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, পঠন পদ্ধতিসহ নানান দিক নিয়ে স্মৃতিচারণ করে বলেন, অধ্যাপক ফারুক শিক্ষকতাকে পেশা হিসেবে নয় বরং ইবাদত হিসেবে নিয়েছিলেন। বিভাগের শিক্ষকের কেউ মারা গেলে নতুন আরেকজন শিক্ষক নিয়োগ দিলেই সেই জায়গা পূরণ হয়। কিন্তু ফারুক হোসাইনের জায়গা কখনো পূরণ হওয়ার মতো না।

তারা আরো বলেন, তিনি তার ক্ষুদ্র জীবনে সবাইকে কাদিয়ে যেনো হাসিমুখে বিদায় নিলেন। আর অধ্যাপক ফারুকের এমন প্রস্থানে তার পরিবারের যতটুকু না ক্ষতি হয়েছে তার চাইতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সমাজকর্ম পরিবারের ও বিশ্ববিদ্যালয় পরিবারের। এসময় বক্তারা তার নামে বিভাগের সেমিনার লাইব্রেরি ও ল্যাব রুমের নামকরণ এবং ‘ফারুক হোসাইন তহবিল’ গঠনের প্রস্তাব রাখেন।

উল্লেখ্য, অধ্যাপক ফারুক ২০১৮ সাল থেকে দুরারোধ্য ব্যধি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। গত সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টা ৪৫ মিনিটে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৪৯ বছর বয়সী রাবি সমাজকর্ম বিভাগের এই শিক্ষক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31