ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ আঃ মতিন (২৬) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ সাজরুল ইসলাম (৫২) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


