IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

রাবি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত আট দিনব্যাপী এই কর্মসূচি বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে শেষ হয়েছে।

প্রাতিষ্ঠানিক গুণমানে উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে অফিস ব্যবস্থাপনা, চাকরিবিধি, ছুটিবিধি, আর্থিক বিধিবিধান, শিষ্টাচার ও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য-অধিকার সম্পর্কে প্রশিক্ষণ পরিচালনা করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক এবং সরকারি ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

আইকিউএসির পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বমান অর্জনে সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছে। এ-লক্ষ্যে পঠনপাঠনে উন্নতি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইকিউএসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এজন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি অংশগ্রহণকারীদের এখান থেকে সবকিছু গ্রহণ করে কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী জাকারিয়া ও প্রফেসর সুলতান-উল-ইসলাম।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এসময় অতিরিক্ত পরিচালক প্রফেসর আব্দুর রশিদ সরকার ও প্রফেসর মশিহুর রহমান উপস্থিত ছিলেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31