IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের ৫ম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের ৫ম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের ৫ম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগর সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচনের পর দোয়া ও মোনজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। দেশের অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সাথে শিক্ষাখাতে সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। স্কুল ও কলেজের নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বছরের নতুন দিন সারাদেশের সকল স্কুলে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিচ্ছে সরকার।

মেয়র আরও বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে, দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। ৩০টি ওয়ার্ডে পাড়া-মহল্লায় অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হলে রাজশাহীকে নতুন রূপে দেখা যাবে।

খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান।

আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

উল্লেখ্য, ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আইসিটি সুবিধাসহ নির্বাচিত বেসরকারি কলেজ সমুহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। নবনির্মিতব্য ভবনে প্রতিটি ফ্লোরে তিনটি করে কক্ষ, ৫তলা ভবনে মোট ১৫টি কক্ষ, সিড়িঘর ও ৫টি ফ্লোরে ২০টি টয়লেট রয়েছে। প্রতিবন্ধী মেয়েদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে। একটি আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। ১টি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, ১টি হলরুম, ১টি মিটিং রুমের ব্যবস্থা রয়েছে। ভবনটি নির্মিত হওয়ার পর প্রতিষ্ঠানটিতে শ্রেণীকক্ষের স্বল্পতা সমস্যার সমাধান হইবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31