IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> নাসিক নির্বাচন, ভোটের খরচকে কেন্দ্র করে ফোনালাপ ফাঁস

নাসিক নির্বাচন, ভোটের খরচকে কেন্দ্র করে ফোনালাপ ফাঁস

ধূমকেতু নিউজ ডেস্ক : আর কিছুদিন পর নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। নির্বাচনী উত্তেজনার সময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর ভোটের খরচের কথা বলে ঠিকাদারি করেন এমন এক যুবলীগ নেতাকে ফোন দিয়ে চাঁদা দাবী করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

শনিবার এই টাকা চাওয়ার একটি ফোনালাপ ফাঁস হয়। যা এখন নারায়ণগঞ্জে আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই ফোন আলাপ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

এই ফোন আলাপে বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার ভোটের নাম করে টাকা চাওয়ার এই ঘটনাকে ‘জঘন্য কাজ’ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, কোনো দিন কারও কাছে টাকা চাইনি। আমার হয়ে কেউ টাকা চাইবে, সেটাও বরদাশত করব না। ওনাকে (খোকন সাহা) তো নির্বাচনের এমন কোনো গুরুদায়িত্ব দেয়া হয়নি। এটা জঘন্য কাজ করেছেন, আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। দল নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

জানা গেছে ফাঁস হওয়া এই ফোনালাপটি গত ২৪ ডিসেম্বরের। ফোনটি করেছিলেন খোকন সাহা। ফোনের অপর প্রান্তে ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (নান্নু), যিনি ঠিকাদারি করেন।

ফোনালাপটি শোনা যায়—

খোকন সাহা: নান্নু, নান্নু; খোকন সাহা বলছি।

রফিকুল ইসলাম (নান্নু): আসসালামু আলাইকুম, দাদা।

খোকন সাহা: শোনো, আমি তো আইভীর পক্ষে, শামীম ওসমান তো আইভীকে…(ছাপার অযোগ্য), বুঝছ না। আমার তো কিছু টাকাপয়সা লাগব।

কথা বলার একপর্যায়ে খোকন সাহা বলেন, ‘কালকে (২৫ ডিসেম্বর) বিকেল চারটার সময় পুরান কোর্টে আমার চেম্বারে পাঁচ লাখ টাকা পাঠাইয়া দিবা।’

এই কথার জবাবে রফিকুল ইসলাম ফোনে বলেন, ‘আমি কেন করব? আমি আইভীর কিছু নাকি? আমি কেন করব, দাদা? আমি তো সিটি করপোরেশনের কাজও করি না, বোঝেন না। আমি সোনারগাঁয়ে কাজ করি।’

তিন মিনিট এক সেকেন্ডের এই ফোনালাপে বেশ কয়েকবার পাঁচ লাখ টাকা পাঠানোর কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট খোকন সাহা। একপর্যায়ে তিনি ওই যুবলীগ নেতাকে বলেন, ‘তুমি দিবা না দিবা, তোমার ব্যাপার। তোমাকে অনেক পছন্দ করি ও ভালোবাসি, ঠিক আছে। টাকা যদি পাঠাও, তাহলে আমি তোমার সোনারগাঁয়ের কাজও করে দেব। যদি পাঁচ লাখ টাকা পাঠাও, তাহলে তোমার কাজ করে দেব; না পাঠালে উল্টাইয়া যাইবগা।’এর জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘আচ্ছা, করেন।’

এই ফোন আলাপ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। খোকন সাহা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খোকন সাহা এবার সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। গত এক বছর যাবৎ তিনি বিভিন্ন সংগঠনের ব্যানারে আইভীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলেন। তবে আইভী দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি আর প্রকাশ্যে তার বিরুদ্ধে কিছু বলেননি।

ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে গণমাধ্যমকে খোকন সাহা বলেন, ‘দলের কর্মী ও ছোট ভাই হিসেবে তার কাছে আমি টাকা চাইতেই পারি। তার অনেক সমস্যা, অনেক টাকা আছে। তাই চেয়েছি।’ তবে তিনি দাবি করেন, দলীয় মেয়র প্রার্থীর নির্বাচনের জন্য টাকা চাওয়া হয়নি। দলের কর্মী হিসেবে টাকা চেয়েছেন। কিন্তু ওই যুবলীগ নেতা টাকা দেননি।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, ২৪ ডিসেম্বর রাতে খোকন সাহা তাকে ফোন করেন। নৌকার প্রার্থী আইভীর নির্বাচনী প্রচারের জন্যই তার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিলেন। রফিকুল বলেন, খোকন সাহার সঙ্গে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আইনজীবী খোকন সাহার কাছেও কোনো দিন যাইনি। আমার তো কোনো সমস্যাও নেই। টাকাও দিইনি তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news