IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘দুই পরাশক্তিকে সামলে চলাই আগামী দিনের নতুন চ্যালেঞ্জ’

‘দুই পরাশক্তিকে সামলে চলাই আগামী দিনের নতুন চ্যালেঞ্জ’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং চীন, এই দুই পরাশক্তি সামলে চলাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এর ফলে বাংলাদেশ পুরানোর পাশাপাশি কূটনীতির নতুন চ্যালেঞ্জের সামনে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহুপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে কিনা, সেটিই এখন চিন্তার বিষয়। বৈশ্বিক কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে প্রভাব পড়বে রেমিট্যান্সেও। পররাষ্ট্র দফতর বলছে, সবার সাথে বন্ধুত্বের নীতি বহাল রেখেই পরিস্থিতি সামাল দেবে সরকার।

বিদায়ী বছরের শেষপ্রান্তে র‍্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশেরন কূটনীতিতে বড় ধাক্কা। এর নানামুখী প্রভাব পড়তে পারে। চীন-বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতা যে সহজভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র, এসব ঘটনা তার ফল কিনা, তা নিয়ে বিতর্ক আছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান। মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতার মতো ইস্যুতে বাইডেন প্রশাসন বৈশ্বিকভাবে আরও সক্রিয় হবে, তা অনেকেই নিশ্চিত বলেও মনে করছেন এই বিশ্লেষক।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি জানালেন, যুক্তরাষ্ট্রের সাথে নানা ফোরামে আলোচনার চেষ্টা করছে বাংলাদেশ। সেই সাথে অর্থনৈতিক কূটনীতি অগ্রাধিকার হিসেবে বেইজিংকেও পাশে চায় ঢাকা।

ভূ-রাজনৈতিক কারণে বাড়তে পারে সৌদি আরব-ইরান টানাপোড়েন, অস্থিতিশীলও হতে পারে মধ্যপ্রাচ্য। আর তা হলে কমবে প্রবাসী শ্রমিকদের কাজের সুযোগ, প্রভাব পড়বে রেমিট্যান্স প্রবাহে। এতো শঙ্কার মধ্যেও মালয়েশিয়ার শ্রমবাজার চালু হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, এ নিয়ে আশাবাদী সরকার।

আর আগে থেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো, জলবায়ূ পরিবর্তন এবং করোনার ভ্যাকসিনের মত ইস্যু কূটনীতির অগ্রাধিকার তালিকায় থাকছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news