IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> কৃষি >> দুর্গাপুরে শীতেও কমছে না সবজির দাম

দুর্গাপুরে শীতেও কমছে না সবজির দাম

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পূর্ণাঙ্গ শীতের মৌসুমেও কমছে না সবজির দাম। বিক্রেতাদের ভাষ্য ছিলো শীত এলেই নিয়ন্ত্রণে আসবে বাজার। তবে চড়া দামের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। প্রশ্ন উঠেছে ক্রেতার মনে, তবে কি মফস্বল এলাকায় কখনো কমবে না সবজির দাম?

রাজশাহী দুর্গাপুর উপজেলা কৃষি নির্ভর অর্থনীতির জন্য জেলাজুড়ে একটি ভিন্ন অবস্থান ছিলো সহজলভ্যতা ও স্বল্প মূল্যের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারদের আগমন ঘটতো নিয়মিত। তবে বিগত কয়েক বছরে পরিবর্তিত হতে থাকে পুরো প্রেক্ষাপট । শহরের ন্যায় সকল কিছুর উচ্চমূল্যে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই চেষ্টা করছেন ছোট ছোট কৃষির মাধ্যমে নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে। বছরজুড়েই অধিকাংশ সবজি ৫০ এর উপরে চড়া মূল্যে বিক্রি হয়। তবে শীতের মৌসুমে দাম কমবে এমনটা আশা করেছিলেন ক্রেতারা।

বিক্রেতাদের দাবি আগের থেকে কমেছে সব ধরনের সবজির দাম। কাঙ্খিত উৎপাদন কম হওয়ায় আশানুরূপ দাম কমছে না। অন্যদিকে ক্রেতারা বলছেন বিগত বছরগুলোতে এমন সময় সবজির দাম ছিলো হাতের নাগালে সেইসাথে সর্বোত্তম মানের পাওয়া যেতো।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি প্রতি পিস বাঁধাকপি পিস ৩০ টাকায় ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, গাঁজর ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, শালগম ৫০ টাকা, নতুন আলু ৪০ টাকা, সিম ৫০ টাকা, মটরশুঁটি ১২০ টাকা, মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পালং শাক ১০, সবুজ শাক,১০, লালশাক ১০, ধনে পাতা ১০ টাকা মুঠো।

এছাড়াও ফুলকা প্রতি আঁটি ১৫ থেকে ২৫ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা ও এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়।

ক্রেতা রফিকুল ইসলাম বলেন, দিনদিন সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে ক্রয় ক্ষমতার ভিতর থাকছে না। থানা সদরে যদি এই অবস্থা হয় তবে শহরে কি অবস্থা? এটা অস্বীকার করার উপায় নেই প্রশাসনের নীরবতা লাগামহীন পুকুর খননের ফলে ব্যাপক উৎপাদন হ্রাস পেয়েছে। যার ফলে বিক্রেতারা উচ্চমূল্যে সবজি বিক্রি করার সুযোগ পাচ্ছে। মাঝখান থেকে পকেট কেটে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।

দুর্গাপুর বাজারের সবজি বিক্রেতা জিয়া জানান, বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে আমাদের। কম দামে বিক্রি করব কিভাবে? বিগত বছরগুলোতে উৎপাদন ছিলো অনেক, তাই দাম থাকত কম। কিন্তু এবার তেমন উৎপাদন নেই, সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করে সবজি কিনতে হচ্ছে। সেজন্য দাম একটু বেশি। আবার শহরে ভালো দাম হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পণ্য বিক্রি করতে কৃষকদের মাঝে অনীহা দেখা দিচ্ছে অনেকেই ছুটছেন শহর মুখে। তাই শহরের মতো এখানো দাম হয়ে গেছে। কম দামে পণ্য পেলে নিশ্চয়ই কম দামে বিক্রি করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031