IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> মোবাইল ইন্টারনেটের গতিতে নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানেরও পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেটের গতিতে নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানেরও পেছনে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : মোবাইল ইন্টারনেটের গতিতে বৈশ্বিক অবস্থানে অনেক পিছিয়ে বাংলাদেশ। ওকলা’স স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স মতে, ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল, শ্রীলংকা ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। শুধুমাত্র আফগানিস্তান আছে বাংলাদেশের পরে।

অন্যদিকে ব্রডব্র্যান্ডের গতির ক্ষেত্রে বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭৫টি দেশের মধ্যে ৯৮তম। এ ক্ষেত্রে অবশ্য নেপাল (১১৩), পাকিস্তান (১৫৯) বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ভারত (৭০) এগিয়ে।

ওকলা’স স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স মতে, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মোবাইল ডাটার ডাউনলোড গতি ছিল প্রতি সেকেন্ডে ১০ দশমিক ৭৬ মেগাবাইট (এমবিপিএস)। যেখানে বিশ্বে গড় গতি ছিল ৩৫ দশমিক ২৬ এমবিপিএস।

বাংলাদেশে গড় মোবাইল আপলোড গতি ছিল ৬ দশমিক ৯৬ এমবিপিএস এবং ল্যাটেনসি ছিল ৩৯ মিলি সেকেন্ড (এমএস)। যেখানে বৈশ্বিক গড় ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস এবং ৪২ এমএস।

মোবাইল ইন্টারনেট গতির হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ সবার ওপরে। তালিকায় ৫৭তম অবস্থানে থাকা মালদ্বীপে ডাউনলোডের গতি ৩৫ দশমিক ৭০ এমবিপিএস, যা বৈশ্বিক গড় গতির চেয়ে সামান্য বেশি।

এরপর রয়েছে শ্রীলঙ্কা (১০২), সেখানে মোবাইল ইন্টারনেটের গতি ১৯ দশমিক ৯৫ এমবিপিএস। পাকিস্তানে (১১৬) গতি ১৭ দশমিক ১৩ এমবিপিএস, নেপালে (১১৭) গতি ১৭ দশমিক ১২ এমবিপিএস, ভারতে (১৩১) গতি ১২ দশমিক ৭ এমবিপিএস এবং আফগানিস্তানে (১৩৮) মোবাইল ইন্টানেটের গতি ৭ দশমিক ২৬ এমবিপিএস।

অন্যদিকে ব্রডব্র্যান্ড ইন্টারনেট গতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো। ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮।

ব্রডব্র্যান্ড ইন্টারনেট ক্ষেত্রে বাংলাদেশে ডাউনলোড গতি ২৯ দশমিক ৮৫ এমবিপিএস, আপলোড গতি ৪৫ দশমিক ৭৪ এমবিপিএস এবং ল্যাটেনসি ২১ এমএস। যেখানে বৈশ্বিক গড় ডাউনলোড গতি ৮৫ দশমিক ৭৩ এমবিপিএস।

এ ক্ষেত্রে ভারতে (৭০) গতি ৪৬ দশমিক ৪৭ এমবিপিএস, শ্রীলঙ্কার (৯৪) গতি ৩১ দশমিক ৪২ এমবিপিএস, নেপালে (১১৩) গতি ২২ দশমিক ৩৬ এমবিপিএস, মালদ্বীপে (১১৭) গতি ২১ দশমিক ৫৬ এমবিপিএস, ভুটানে (১২৬) গতি ১৯ দশমিক ০৯ এমবিপিএস, আফগান্তিানে (১৫৭) গতি ১০ দশমিক ৩১ এমবিপিএস এবং পাকিস্তানে (১৫৯) গতি ১০ দশমিক ১০ এমবিপিএস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031