IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাশে কবি জসীম উদদীন হল ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়।

এতে লেখক ভট্টাচার্যসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ছিল। এতে যোগ দিতে মিছিল নিয়ে আসেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাবির কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর ঢাকা কলেজ ছাত্রলীগের একটা মিছিল জসীম উদদীন হলের দাঁড়ানোর জায়গায় চলে আসে। ঢাকা কলেজের নেতাকর্মীদের সরে যেতে বলেন জসীম উদদীন হল শাখার নেতাকর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় আহত হন লেখক ভট্টাচার্য। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

আহত অপর নেতাকর্মীরা হলেন— জুবায়ের, মাহবুব, শিমুল, জহির, অপু, রোমান, গালিব, সালমান-১, সালমান-২, আলামিন, আবু, সুমন, শিশির খান ও নোমান। তাদের মধ্যে চারজন মাথায় আঘাত পেয়েছেন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দীন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন হাসপাতালে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news