IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজশাহীর ১৯ ইউপিতে ভোট বুধবার

রাজশাহীর ১৯ ইউপিতে ভোট বুধবার

ধূমকেতু প্রতিবেদক : রাত শেষে বুধবার সকাল থেকে পঞ্চম ধাপে রাজশাহীর বাগমারা, পুঠিয়া ও দুর্গাপুরের ১৯ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে বাগমারা উপজেলার ১৬টি, পুঠিয়ার দুইটি ও দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের পর উপজেলার সদর থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। সন্ধ্যার মধ্যে নির্বাচন সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান প্রিজাইডিং অফিসাররা।

১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০ জন ও সাধারণ সদস্য পদে ৬৬৯ জন প্রার্থী রয়েছেন। ১৯ ইউনিয়নে ভোট কেন্দ্র ১৮৬টি। এর মধ্যে ঝুকিপূর্ন ১০০টি।

বাগমারার ১৬ ইউনিয়নে ভোট কেন্দ্র ১৫৩টি। এর মধ্যে ৭২টি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন। এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন।

অপরদিকে, পুঠিয়া উপজেলার দুইটি ইউপিতে ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ঝুকিপূর্ন ১২টি। এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ২৯ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী রয়েছেন। এ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে ৪টি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ঝুকিপূর্ন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ১৯ ইউনিয়নের মধ্যে জেলা পুলিশের আওতায় রয়েছে ১৮টি ইউনিয়ন। একটি ইউনিয়ন মহানগর পুলিশের অধিনে। ১৮ ইউনিয়নে ভোট শান্তিপূর্ণ করতে ১১৮০ জন পুলিশ সদস্য থাকবে। এছাড়াও বিজিবি ও র‌্যাবের টহল ছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকবে আনসার সদস্যরা।

এদিকে, বুধবার মহানগর মেট্রোপলিটনের বেলপুকুর থানাধীন বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আরএমপির থানা এলাকার ১৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৮.২১-৭৩৭ তারিখ-২২/১২/২০২১খ্রিঃ অনুসরণে উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘেœ চলাচলের নিমিত্তে দিবাগত মধ্যরাত ১২ থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত রাজশাহী নগরীর বেলপুকুর থানা এলাকায় ট্রাক ও পিক আপ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া গত সোমবার দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ৬ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত ৬ টা পর্যন্ত নগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অনুরুপভাবে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৮.২১-৭৩৬ তারিখ-২২/১২/২০২১খ্রিঃ অনুসরণে আগামী ৪ জানুয়ারি ২০২২ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ৫ জানুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট থানা এলাকায় কতিপয় নৌ-যান যথা-লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান, স্পীড বোট (ভোটারদের চলাচলের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতিত), স্পীড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/ বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌ-যান ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31