IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> হোয়াটসঅ্যাপ’র দুর্দান্ত নয় ফিচার

হোয়াটসঅ্যাপ’র দুর্দান্ত নয় ফিচার

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রত্যেক মাসেই নতুন ফিচার যুক্ত করে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে বেশিরভাগ ফিচার প্রথমে বিটা ভার্সনে যুক্ত হলেও পরে তা সব গ্রাহকদের জন্য পাঠিয়ে দেয় জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

বিগত কয়েক বছর ধরেই একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মার্কিন কোম্পানিটি। ২০২২ সালও তার বিকল্প হবে না। নতুন বছরে কোন কোন নতুন ফিচার এই মেসেজিং অ্যাপে যুক্ত হতে পারে দেখে নিন।

এতদিন Last Seen হাইড করলে তা সব কনট্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য হতো। এবার নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে Last Seen স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন। এর ফলে অন্য সব গ্রাহকের Last Seen স্ট্যাটাস দেখতে পাবেন আপনিও।

এই মুহূর্তে WhatsApp-এ যে কোন মেসেজ পাঠানোর ৬৮ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে তা ডিলিট করা যায়। নতুন ফিচারে অতীতে পাঠানো যে কোন মেসেজ ডিলিট করতে পারবেন গ্রাহকরা।

Facebook Messenger, Instagram-এ যেমন সব মেসেজে রিঅ্যাকশন দেওয়া সম্ভব একই ভাবে এবার WhatsApp গ্রাহকরাও যে কোন মেসেজে রিঅ্যাক্ট করতে পারবেন। শুরুতে ছয়টি ইমোজি ব্যবহার করে মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে।

এখন কমিউনিটি ফিসারের অধীনে দশটি পৃথক গ্রুপ তৈরি করা যাবে। Discord এর সঙ্গে প্রতিযোগিতায় এই ফিচার নিয়ে আসছে WhatsApp। কমিউনিটির অ্যানাউন্সমেন্ট বিভাগ শুধুমাত্র অ্যাডমিন অ্যাকসেস করতে পারবেন।অন্যান্য চ্যাটের মতোই কমিউনিটি চ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে।

এতদিন WhatsApp থেকে লগ আউট করার কোন অপশন ছিল না। এবার WhatsApp গ্রাহকরা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে লগ আউট করতে পারবেন। এছাড়াও হাজির হয়েছে মাল্টি ডিভাইস সাপোর্ট। এর ফলে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতোই যেকোন ডিভাইস থেকে WhatsApp লগ আউট করতে পারবেন।

এবার WhatsApp থেকেই দেখা যাবে Instagram Reel। এই জন্য কোন পৃথক অ্যাপ ডাউনলোড করতে হবে না। বিশ্বব্যাপী Instagram Reel এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে মেসেজিং কোম্পানিটি।

WhatsApp এ যে কোন চ্যাট আর্কাইভ করে তা চ্যাট লিস্ট থেকে সরিয়ে রাখা সম্ভব। তবে এই বিভাগের নাম বদলে হবে Read later।

WhatsApp স্টোর থেকে যে কোন স্টিকার ব্যবহারের সুযোগ থাকলেও এবার নিজের স্টিকার নিজেই তৈরি করে নেওয়া যাবে। এই জন্য বিশেষ টুল নিয়ে আসছে মেসেজিং কোম্পানিটি।

এছাড়াও WhatsApp থেকে বিমা কেনার সুবিধা যুক্ত হবে। এই অ্যাপ থেকে স্বাস্থ্য বিমা, মাইক্রো পেনশন প্রোডাক্ট কেনা যাবে। এই জন্য বিভিন্ন আর্থিক সংস্থার সঙ্গে হাত মেলাবে মার্ক জাকারবার্গের কোম্পানি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031