IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সাভারের ১০ ইউপিতে জামানত হারালেন ২৭ চেয়ারম্যান প্রার্থী

সাভারের ১০ ইউপিতে জামানত হারালেন ২৭ চেয়ারম্যান প্রার্থী

ধূমকেতু নিউজ ডেস্ক : সাভার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১ জনসহ ২৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সাভার উপজেলার ১০টি ইউনিয়নে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী কাঙ্খিত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত ৫ জানুয়ারী ওই ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

উপজেলার ১১ ইউপির মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ২ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাভার উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার বলেন, ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।

গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলার বিরুলিয়া ও শিমুলিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী- কাউন্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেছের আলী ও মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন কবিরাজের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের প্রাপ্ত ভোট নৌকা ৮৫৮ ও মোটর সাইকেল ১১৬ ভোট। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ১ হাজার ৭৩৪টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

আমিন বাজার ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা শফিকুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার প্রাপ্ত ভোট ৪১৯ ভোট। জামানত বাঁচাতে হলে সর্বনিম্ন ২ হাজার ৩৫৭টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

ভাকুর্তা ইউনিয়নে ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে নাছির উদ্দিন ৫৪, মোটর সাইকেল প্রতীকে নুরুল আমিন ৭৯৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকের মাহমুদুল হাসান ১৫২৬ ও টেবিল ফ্যান প্রতীকের শহিদুল ইসলাম ৮৫ ভোট। জামানত বাঁচাতে হলে সর্বনিম্ন ২ হাজার ২৮৪টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

বনগাও ইউনিয়নে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকের মোক্তার হোসেন ৪৩৪ ও সতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে সাইফ উদ্দিন পেয়েছেন ২৪৫৬ ভোট। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ২ হাজার ৫৩২টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

সাভার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকের আর মাহমুদ বিশ্বাস ৫৯০ ভোট পেয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ২ হাজার ৫৪৬টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

বিরুলিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি ৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে উজির মাহমুদ ১৮৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকে ২১৩৯, সতন্ত্র প্রার্থী এ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান সেলিম মন্ডলের আপন ছোট ভাই ঘোড়া প্রতীকে মহসীন মন্ডল ১৮, মোটর সাইকেল প্রতীকে গিয়াস উদ্দিন ৭৭৪, চশমা প্রতীকে শাহীন মিয়া ৩৩৭ ভোট। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ২ হাজার ৩২৮টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

পাথালিয়া ইউনিয়নে জামানত হারিয়েছেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকে আলফাজ উদ্দিন সিরনিয়াবাত ১৩৪৭, জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকে ২৭৪ ও সতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে ৪০৭ ভোট। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ৪ হাজার ৪৪৪টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

আশুলিয়া ইউনিয়নে জামানত হারিয়েছেন ২ জন প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকে আব্দুল কাইয়ুম ৩ হাজার ৩৪ ভোট ও জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকে বদরুল আলম ২১১ ভোট। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ৫ হাজার ৭৬টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

ইয়ারপুর ইউনিয়নেও জামানত বাজেয়াপ্ত হয়েছে ২ জনের। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকে মোকলেছুর রহমান ৩ হাজার ১৪৪ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আর কামরান পেয়েছেন ৮৯৩ ভোট। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ৫ হাজার ৬২৯টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

সর্বশেষে শিমুলিয়া ইউনিয়নে সবোর্চ্চ ৫ জন প্রার্থী তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, সতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকে জাকির হাসান ৭৬৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকে ফয়েজ হোসেন ৬২৫, সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ইকবাল হোসেন ৩৬৮, টেবিল প্রতীকে জিয়াউর রহমান ৩০ ও অটোরিক্সা প্রতীকে সাইদুর রহমান ভোট পেয়েছেন ৩০ টি। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ৪ হাজার ৫৬৮টি ভোট পেতে হতো এ ইউনিয়নে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31