IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> মুরাদের বাসার আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে

মুরাদের বাসার আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : হুমকি-ধামকির অভিযোগ এনে স্ত্রী ডা. জাহানারার দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পর সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাসার আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। জিডির তদন্ত অফিসার ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক রাজিব হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, ‘জিডির পর ডা. জাহানারা এহসান ও তার সন্তানদের সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। বাসার আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ডা. মুরাদ হাসান বাসায় আসেননি।’

এর আগে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজধানীর ধানমন্ডি থানায় ডা. মুরাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ডা. জাহানারা ফোন করে পুলিশকে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরে ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এর পরই পুলিশের একটি টিম ডা. মুরাদের বাসায় যায়। পুলিশ যাওয়ার পর সন্ধ্যায় লিখিত অভিযোগ করার জন্য মুরাদের স্ত্রী থানায় আসেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফয়জুর রহমান।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন ডা. জাহানারা। এরপর তিনি তার স্বামী ডা. মুরাদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি ইকরাম।

ডা. মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি। বিভিন্ন বিষয়ে বিতর্কিত বক্তব্য ও কর্মকান্ডের কারণে প্রায়ই মুরাদ সংবাদের শিরোনামে থাকতেন। অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ। এর পরই ৭ ডিসেম্বর ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

ওই সময় পুলিশ জানায়, ঢাবির শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ করেন। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি সাইবার ক্রাইম ও রাজনৈতিক হওয়ায় এটি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরই তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বিতর্কের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। এর পর থেকেই আড়ালে রয়েছেন ডা. মুরাদ হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news