IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> আগুন আতঙ্কে যাত্রা বাতিল লঞ্চের

আগুন আতঙ্কে যাত্রা বাতিল লঞ্চের

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা থেকে ৫ শতা‌ধিক যাত্রী নি‌য়ে বরিশালে আসার পথে এমভি সুরভী-৯ লঞ্চের একটি ইঞ্জিনে ত্রুটির অভিযোগে সেটিকে মেঘনার চাঁদপু‌রের মোহনপু‌রে নোঙর কর‌তে বাধ্য ক‌রে‌ছে বিআইড‌ব্লিউ‌টিএ।

শনিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে ওই লঞ্চের যাত্রীদের রোববার সকালে বিকল্প লঞ্চে গন্তব্যে পাঠানোর কথা জানিয়েছেন বিআইড‌ব্লিউ‌টিএ ব‌রিশালের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্টরা জানান, রাত ১১টার দিকে বরিশালগামী ওই লঞ্চের একটি ইঞ্জিনের সাইলেন্সার পাইপে লাগানো ভেজা পলেস্তার থেকে তাপে ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে কেউ চিৎকার শুরু করে। মুহূর্তে ওই লঞ্চে এ খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে যাত্রীদের মধ্য থেকে কেউ ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে দ্রুত লঞ্চটিকে তদারক করতে কোস্টগার্ড পাঠানো হয়।

যাত্রীদের বক্তব্য শুনে কর্তৃপক্ষ ইঞ্জিনের সম্ভাব্য ত্রুটির অভিযোগে লঞ্চটি মেঘনার মোহনপুরে নোঙর করতে বাধ্য করে। যাত্রীদের ভোগান্তি বিবেচনায় লঞ্চ কর্তৃপক্ষ ওই ইঞ্জিন বন্ধ রেখে অপর একটি ইঞ্জিন চালিয়ে গন্তব্যে যেতে চাইলেও বিআইডব্লিউটিএ লঞ্চটির যাত্রা বাতিল করে। ইঞ্জিন ত্রুটিমুক্ত করে লঞ্চটিকে পরবর্তী গন্তব্যে যেতে বলেছে তারা। এদিকে ওই লঞ্চে আটকে পড়া যাত্রীদের বিকল্প আরেকটি লঞ্চে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ।

তবে তাৎক্ষণিক বিকল্প লঞ্চ না পাওয়ায় সকালে একই কোম্পানির আরেকটি লঞ্চ দিয়ে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানোর কথা জানিয়েছেন সংস্থার বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news