IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> জাতীয় >> লিড নিউজ >> সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

রোববার দেশের বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের বিভাগীয় শহরের একযোগে এ অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু ওমিক্রন সারাবিশ্বে দেখা দিচ্ছে, সেজন্য সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলুন। শীতকালে করোনার প্রাদুর্ভাব বাড়ে। এই সময়ে সাধারণত এমনি আমাদের দেশে সর্দি-কাশিরও প্রকোপ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্কটা ব্যবহার করবেন। খুব বেশি বড় কোনও সমাগমে যাবেন না, সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আর যেন বড় কোনও সমাবেশ না সেদিকেও লক্ষ্য রাখবেন। স্বাস্থ্য সুরক্ষা বিধি সবাই মেনে চলবেন।

তিনি বলেন, ওমিক্রনে শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে। সেজন্য আমরা ১২ বছর বয়স থেকে শিশুদের টিকা দেয়ার ব্যবস্থা করছি। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। টিকা নিয়ে নিলে অন্তত জীবনটা রক্ষা পাবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ১৩ কোটি ডোজ করোনার টিকা দিয়ে দিয়েছি। কিছু ডাবল ডোজও হয়ে গেছে, এখন আমরা বুস্টার ডোজও দেয়া শুরু করে দিয়েছি। কারণ দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমি চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31