ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
দুদকের অনুসন্ধানে ৩৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৪২ টাকার অর্জনের উৎস পাওয়া গেলেও ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার টাকার সম্পদ অর্জনের উৎস পাওয়া যায়নি। এসব অর্থ তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news